
মাগুরার শ্রীপুরে মান্নান মোল্লা (৩৬) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গোরস্থান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি স্থানীয় টুপিপাড়া উত্তরপাড়ার হাফিজার মোল্লার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মান্নান মোল্লা পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক। কাজে বের হয়ে গত বুধবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে গতকাল সকালে তাঁর গলাটাকা লাশ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, যুবকের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
১২ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
১৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
৩৭ মিনিট আগে