Ajker Patrika

মহম্মদপুরে কালী মন্দিরের তালা ভেঙে সামগ্রী চুরি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহম্মদপুরে কালী মন্দিরের তালা ভেঙে সামগ্রী চুরি
মাগুরার মহম্মদপুরে বাজার রাধানগর গ্রামের একটি কালী মন্দিরে ধাতুর বিগ্রহসহ প্রায় ৪ লাখ টাকার মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুরে একটি কালী মন্দিরের তালা ভেঙে ধাতুর বিগ্রহসহ প্রায় ৪ লাখ টাকার মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে স্বপন চক্রবর্তীর বাড়ির কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ধাতুর বিগ্রহ, রুপার বাঁশি, রুপার চূড়া, সোনার টিপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সকালে মন্দিরের তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন বাড়ির লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

স্বপন চক্রবর্তী বলেন, রাতে মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন।

খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপস্থিত লোকজনকে আশ্বস্ত করে বলেন, চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত