Ajker Patrika

মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল শুরু করেছেন। সহিংসতা রোধে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।

জেলাজুড়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মাঠে নেমেছে যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তারা।

মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকু বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলায় যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। কোথায়ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা হবে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ৫ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত