
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে তারা। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূপুরের সাবেক স্বামী মো. দ্বীন ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
পুলিশ সুপার বলেন, আজ সকাল ৬টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রাম থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শামসুল হক ঢালী ওরফে সানু ঢালীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দ্বীন ইসলাম নিহত সোহেল মুন্সীর স্ত্রী নূপুরের সাবেক স্বামী। পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ সুপার আরও বলেন, ১৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে সোহেল মুন্সীর নিজ বাড়ির উঠানে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী দ্বীন ইসলামসহ কয়েকজন সোহেলের বাড়িতে প্রবেশ করে প্রথমে উঠানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে সোহেল ঘর থেকে বাইরে বের হলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয় তাঁর ওপর। এরপর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর নিহত ব্যক্তির মা সেফালী বেগম বাদী হয়ে লৌহজং থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন।
মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে লৌহজং থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সম্পৃক্ত আলামত হিসেবে একটি নেভি ব্লু ফুলহাতা শার্ট, একটি প্যান্ট, এক জোড়া সাদা কেডস, একটি লাল গামছা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনার বেড়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাঁকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতা রিপন সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা...
১৭ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুনসেফের চর শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৩১ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে