
নরসিংদীর মাধবদীতে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী...

মুন্সিগঞ্জে এক কাজিকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপু ও তাঁর সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।