হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ১৭ জুন প্রশাসনিক কারণে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন ডিবির এসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া ও মো. আলমগীর কবির, ডিএসবির কনস্টেবল শরীফুল ইসলাম খান এবং হবিগঞ্জ সদর মডেল থানার সদস্য মো. সোহাগ মিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন করবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জুন বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। অভিযান চলাকালে ওই গ্রামের কালা মিয়ার ছেলে জুয়েল মিয়াকে (৩০) মাদক কারবারি হিসেবে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, জুয়েলকে হাতকড়া পরানোর সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ডিবির দুই সদস্য আহত হন। পরে স্থানীয় কিছু লোক ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে জুয়েল হাতকড়াসহ পালিয়ে যান।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘কনস্টেবল শরীফুল ইসলাম আগেই ডিএসবিতে বদলি হয়েছেন। আর কনস্টেবল সোহাগ মিয়া আমার জ্ঞাতসারে সেখানে যাননি। অনুমতি ছাড়া যাওয়ায় ওই দিন তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে। ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় পুলিশ প্রশাসন নেবে না।’
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান বলেন, ডিবির একজন এসআইসহ কয়েকজন সদস্যকে প্রত্যাহারের পেছনে প্রশাসনিক কারণ থাকতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছুক।

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
১ ঘণ্টা আগে
খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..
১ ঘণ্টা আগে