
ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার এক দিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ জুনের মধ্যে বাবুল চন্দ্র রায়কে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে। তবে প্রত্যাহারের কারণ হিসেবে প্রজ্ঞাপনে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরে হিসাব করে একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন এবং এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করছেন বলে অভিযোগ উঠেছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে ঘটনার এক দিন পর তাঁকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৪২ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
১ ঘণ্টা আগে