১৮ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন। তবে মেসির কাছে রেকর্ড হারিয়েও বিষয়টি বেশ রসিকতার ছলে এবং ইতিবাচকভাবেই নিয়েছেন ক্লোসা। বিশ্বকাপে গোলের নতুন কীর্তি গড়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
গত সোমবার জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী ক্লোসা, ‘আমি সব সময়ই বলেছি, মেসি(রেকর্ড ভাঙলে) মোটেও মন্দ নয়! আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
এর আগে ১৬ গোল নিয়ে দীর্ঘদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি ছিল জার্মান কিংবদন্তি ক্লোসার দখলে। তবে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে নিজের ১৭ ও ১৮তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান ‘লা পুলগা’।
চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’

প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়
২৩ মিনিট আগে
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, কৌশল আর নতুন কোনো রূপকথার জন্ম। হিউস্টনে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান। তবে দুই দলের লড়াইটি কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবলীয় মারপ্যাঁচের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন মনস্তাত্ত্বিক। আর এই গল্পের মূল কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
২ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক দেশ কেপ ভার্দে। বিশ্বব্যাংকের হিসাবে জনসংখ্যা মাত্র সোয়া পাঁচ লাখ। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতে খোদ ফুটবলবোদ্ধাদেরও বেগ পেতে হতো, সেই ‘নীল হাঙররাই’ এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অভিষেক বিশ্বকাপেই দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও
২ ঘণ্টা আগে
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন ম্যাচের বয়স ২১ মিনিট। উরুগুয়ের বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূরে ফ্রি-কিক পেল কেপ ভার্দে। ফ্রি-কিক নিতে এলেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার কেভিন পিনা। তাঁর নেওয়া নিচু শটটি উরুগুয়ের দুই ডিফেন্ডারের হাঁটুর মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল।
২ ঘণ্টা আগে