
রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নুজসাতের বাবার করা মামলার ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজের এই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।
সনাতন চক্রবর্তী বলেন, ‘গতকাল সোমবার নগরীর পায়রা চত্বর এলাকার নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যায় এক মেয়ে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হয়েছে। তদন্ত চলাকালে আজকে মেয়ের বাবা কোতোয়ালি থানায় একটা এজাহার দায়ের করেছেন। তাঁর মেয়ে আত্মহত্যা করেছে বলে জানান আমাদেরকে। এজাহারে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর নাম শাহরিয়ার আহমেদ সাকিন। বাবার নাম ফুরকান আলী। বাড়ি ধাপ চিলকী ভাটার দিকে। তিনি রংপুর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র।’
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে শাহরিয়ার আহমেদ সাকিনের সঙ্গে নুজসাতের ১০ মাসের সম্পর্কের সত্যতা মিলেছে। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথোপকথন হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে সাকিনকে আমরা হেফজতে নিই। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে জানতে পারি, তাঁর সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল। মেয়ের বাবা অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে সম্পর্কের জেরেই মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়ের বাবার এজাহারের ভিত্তিতে গ্রেপ্তার করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। এখনো তদন্ত চলছে।’
এদিকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিন দাবি করেন, নিহত শিক্ষার্থীকে তিনি একটি ব্যাচে পড়াতেন। মেয়েটি তাঁকে পছন্দ করে বুঝতে পেরে তিনি ওই ব্যাচ ছেড়ে দেন। পরে মেয়েটির মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচে তাঁকে পড়ালেও আলাদাভাবে কখনো পড়াননি।
সাকিন বলেন, ‘যখন দেখলাম, ও আমাকে পছন্দ করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, তখন আমি তাকে ব্লক করে রাখি। প্রায় তিন মাস হবে ওকে প্রাইভেট পড়াই না। গতকাল ওই সময়টায় আমি অন্য জায়গায় প্রাইভেট পড়ানোয় ব্যস্ত ছিলাম।’
নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নুজসাত হোটেলের ৯ তলার ছাদে যায় এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে। সিসিটিভি ফুটেজে তাকে ছাদে হাঁটাহাঁটি ও মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসার পর সে নিচে পড়ে মারা যায়। ওই সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাবনার বেড়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাঁকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতা রিপন সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা...
১৭ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুনসেফের চর শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে