
কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করার মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। রোববার(১৬ নভেম্বর) রাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে এই মেসেজ পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বা অনুরূপ অর্থের দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বা এসএমএসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য নির্দেশ দিচ্ছেন।
দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান জানান, তার কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে তিনি ফেসবুক একটি পোষ্ট দেন রাতে। একই মেসেজ পাঠানো হয়েছে আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তের কাছেও। আরো অনেকের কাছেও একই মেসেজ পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। রোববার তিনি কুষ্টিয়া ছেড়েছেন। তাঁর জায়গায় নবাগত জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ায় স্থলাভিষিক্ত হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ইকবাল হোসেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
১৯ মিনিট আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩৪ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে