
খুলনার উপকূলীয় এলাকা দাকোপ উপজেলার তিলডাঙ্গা বটবুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে রয়েছে প্রায় কয়েক হাজার হেক্টর রোপা আমন ধানের খেত। ভেসে গেছে কয়েক লাখ টাকার পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১ হাজার পরিবার।
জানা গেছে, ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরিমন্দির-সংলগ্ন এলাকায় পাউবোর প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে যায়। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙনকবলিত স্থানে বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দিন গাজী জানান, আজ বুধবার সকালে জিও টিউবে বালু ভরে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হওয়ায় দুপুরের জোয়ারে আবার এলাকায় পানি ঢুকেছে। এলাকার অনেক লোকজন দিনরাত পরিশ্রম করে বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম আজকের পত্রিকাকে জানান, ‘সকালে ভাঙনকবলিত স্থানে বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মেরামত করা সম্ভব হয়নি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, পরবর্তী জোয়ার আসার আগে বাঁধ মেরামত করা সম্ভব হবে।’

নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
১৭ মিনিট আগে
কৃষক ও কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীর আলম খান বলেন, কৃষক যেন সেচের জন্য হয়রানির শিকার না হন এবং সময়মতো প্রয়োজনীয় সেবা পান, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাঠে গিয়ে কৃষকের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
৩৩ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
১ ঘণ্টা আগে