দাকোপ

খুলনায় ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট-সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

খুলনার পানখালীসহ দেশের তিন গ্রাম হচ্ছে ‘এসডিজি ভিলেজ’, উদ্বোধন ১০ আগস্ট
সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুটি গ্রাম হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে
বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।

খুলনার দাকোপে র্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিল জনতা
খুলনার দাকোপে একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালনা আচাভুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এর প্রায় ৭ ঘণ্টা পর স্থানীয় বিএনপি নেতারা ছিনিয়ে নেওয়া দুই আসামি মুকুন্দ মণ্ডল...












