
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতির নেতা (সাংঠনিক থানা শাখার সেক্রেটারি) অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী (৫৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলনা...

খুলনা নগরের প্রাণকেন্দ্র শের-ই-বাংলা রোডে ছোট একটি ‘প্রাসাদ’। এটি ‘শেখ বাড়ি’ নামেই পরিচিত। বিগত ১৬ বছর ধরে এই বাড়ি থেকে খুলনার রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি, নিয়োগ, বদলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত শেখ আবু নাসেরের বাড়ি।

খুলনায় গুম হওয়ার ৫ মাস পর মারুফ নামে এক ব্যক্তির পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হরিণটানা থানার রেলব্রিজ ব্লু হোয়েল আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তাঁর স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনায় দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা সীমা আকতার। আজ শুক্রবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ডের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ সদর থানায় হত্যা মামলা করেছে।