
পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে আজ মঙ্গলবার সকালে দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব এসব কথা নিশ্চিত করেন।
গ্রেপ্তার শিকারিরা হলেন বরগুনা সদরের খাজুরতলা গ্রামের আলামিন গাজী (৪০) এবং পাথরঘাটার লাকুড়তলা গ্রামের শাহীন গাজী (৩০)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে কচিখালীর ডিমেরচর এলাকার সুন্দরবনে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে তিন শিকারিকে বসে থাকতে দেখেন বনরক্ষীরা। তখন বনরক্ষীরা তাঁদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলেন। আরেক শিকারি ট্রলার চালিয়ে পালিয়ে যান। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি করে পেতে রাখা বিপুল পরিমাণ নাইলনের তৈরি হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
১০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৪১ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে