
বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার (২৫ আগস্ট) সকালে রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ অভিযানে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম বলেন, ওরা সাক্ষাৎকার এবং প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে।
রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে নয়ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তদন্ত শেষে দুদক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
২ ঘণ্টা আগে
রাত পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
৩ ঘণ্টা আগে
জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া ঘর থেকে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে