
আমার চারপাশের সফল মানুষদের দেখলে নিজেকে নিয়ে খুবই হতাশ লাগে। আমার পরিবারকে অনেক কিছু দিয়ে ভরিয়ে তুলতে পারি না। এটা কেউ হয়তো আমাকে মুখের ওপর বলে না, কিন্তু তা আমি অনুভব করি। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এসেছি। কিন্তু বাবা-মাকে চাইলেই ছোটখাটো কিছু দিতে পারি না। আমার শ্বশুরবাড়িতে কেউ চায় না, আমি চাকরি করি। তারা আমাকে স্বাচ্ছন্দ্য দিতে সক্ষম। কিন্তু তা আমাকে মানসিক শান্তি দেয় না। চারপাশের স্বাবলম্বী মানুষদের মতো হতে চাই। কিন্তু আমি জানি, তা সম্ভব নয়। ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা মানসিক শান্তি আর স্বস্তি দেয়, সেটি আমি অন্য কোথাও পাব বলে মনে হয় না। এই মানসিক অশান্তিগুলো ভোলার জন্য কী করা উচিত? এগুলো কাছের মানুষদের কীভাবে বুঝিয়ে বলতে পারি?
সাবিহা নাজাত, খুলনা
উত্তর: আপনার সমস্যার মধ্য দিয়ে স্বাধীনচেতা, আত্মসম্মানের এক নারীহৃদয়ের আকুতি প্রকাশ পেয়েছে। সফল মানুষদের সাফল্য সহজে আসে না। এর পেছনে থাকে অনেক প্রতিকূলতা, লড়াই আর ব্যর্থতার না বলা গল্প। আপনার সময় শেষ হয়ে যায়নি; বরং আজকের দিনটি হতে পারে এগিয়ে যাওয়ার শুভ সূচনা।
সবাইকে সবকিছু বোঝানো যায় না। সবাই হয়তো বুঝতেও চায় না। আপনি তো নিজের মতো চেষ্টা করেছেন। এবার নিজে একটি সিদ্ধান্তে আসুন।
আপনার মানসিক শান্তি ও স্বস্তির জন্য কিছু উদ্যোগ নিন। সেটা হতে পারে ভালো বই পড়া, বাগান করা, ভালো সিনেমা দেখা। অথবা ছোটবেলার অপূর্ণ থাকা শখ পূরণের চেষ্টা করা। আরেকটি বিষয়, আপনার যদি কুটির শিল্প বা হাতের কাজে দক্ষতা কিংবা আগ্রহ থাকে, আপনি সে জায়গা থেকেও নিজস্ব উদ্যোগে কিছু করতে পারেন। শখ বা নিজের ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকে অনেক কিছু করা সম্ভব।
আমার বিশ্বাস, যদি নিজের উৎসাহে ইতিবাচক কোনো কিছু করা শুরু করতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে ভালো থাকবেন।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. ফারজানা রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সোশ্যাল ও কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা

‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
১ দিন আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১ দিন আগে
একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৪ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৫ দিন আগে