Ajker Patrika

অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি
অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ইফতার মাহফিলে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে। তখন সেখানকার বাসিন্দারা ছিন্নমূল হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিবে। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমরা কেউ অবৈধভাবে বালু উত্তোলনকে সমর্থন করব না।’

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব অডিটরিয়ামে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখন আমাদের ওয়াদা করতে হবে—আর কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে না, নদীকে শ্রদ্ধা করবে। কারণ, এই নদীতে আপনার জীবিকা। এই নদী যত দিন বেঁচে থাকবে, আপনিও বেঁচে থাকবেন।’

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।

সভাপতিত্ব করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান এবং সঞ্চালনায় ছিলেন জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন।

চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত