জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া ঘর থেকে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে চাল কেনাবেচা করে আসছিলেন ওই এলাকার ব্যবসায়ী সাকলায়েন মিয়া। উপজেলার ইউনিয়ন পরিষদ থেকে ঈদ উপলক্ষে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে সরকারিভাবে চাল বিতরণ করা হয়।
ব্যবসায়ী সাকলায়েন উপকারভোগীদের কাছ থেকে চাল ক্রয় করে ভাড়া করা ঘরে মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ৫০ কেজি ওজনের প্লাস্টিকের ৬৬ বস্তা চাল (৩ হাজার কেজি) ও খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করেন। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী সাকলায়েন মিয়া পালিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, ‘সরকারি চাল মজুত করে রাখার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পেয়েছি। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শ্রী রাজিব পালের ঘরে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়েছে। চালগুলো উদ্ধার করে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।’ তিনি বলেন, উপকারভোগীদের দেওয়া সরকারি সহায়তার চাল ক্রয়ের সঙ্গে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
৩ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। শুক্রবার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
৭ মিনিট আগে
আট বছর আগে সৌদি আরবে গিয়ে একবারও দেশে আসেননি রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। ১৪ আগস্ট ফেরার কথা ছিল তাঁর। করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনাও। এর আগেই রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণটাই হারালেন তিনি...
২৪ মিনিট আগে