
সৌদি আরবে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছেন। এর ফলে এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি শরিয়াহ মোতাবেক চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাস নির্ধারণের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে আজ সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দীর্ঘ সময় অপেক্ষার পর নতুন চাঁদের দেখা না মেলায় আগামী শুক্রবারকে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন হিসেবে ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার পর রমজানের সমাপ্তি ঘটছে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঈদের ছুটির সময়সূচি ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানিয়েছেন, সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি আজ রাত থেকেই শুরু হচ্ছে। এই ছুটি টানা চার দিন পর্যন্ত চলবে।
মুখপাত্র আরও উল্লেখ করেন, এই আগাম ঘোষণার লক্ষ্য ছিল নিয়োগকর্তা ও কর্মীদের মাঝে ছুটির বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের সময়সূচি আগেভাগেই বিন্যস্ত করতে পেরেছে। বিশেষ করে, জরুরি সেবা খাতগুলোতে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের উৎসবের ছুটির অধিকার রক্ষা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। মুমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ দিনের নামে স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন। জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ত্যাগ করে তাঁর দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল। আরবি ভাষায় রবি শব্দের অর্থ বসন্তকাল এবং আউয়াল অর্থ প্রথম; অর্থাৎ রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত বা বসন্তকালের সূচনা। ঋতুচক্রে প্রকৃতি যেমন শুষ্কতার খোলস ভেঙে বসন্তের ছোঁয়ায় ফুলে-ফলে সুবাসিত ও সজীব হয়ে ওঠে, ঠিক তেমনই চৌদ্দ শ বছর আগে...
৬ ঘণ্টা আগে
মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।
৭ ঘণ্টা আগে
আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
৮ ঘণ্টা আগে