
ঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রনজিৎ বিশ্বাস (২৫)। রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, কালীগঞ্জ এলাকা থেকে জীবননগরগামী একটি বাসে দুই ব্যক্তি কিছু স্বর্ণ সীমান্তের দিকে নিয়ে যাচ্ছেন ভারতে পাচারের জন্য। এমন তথ্যের ভিত্তিতে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় ওই বাসে অভিযান চালায় বিজিবি।
সে সময় বাস থেকে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। এর আগে সৌরভের সঙ্গে থাকা রণজিৎ কোটচাঁদপুরে বাস থেকে নেমে গিয়েছিলেন। পরে সৌরভ বিশ্বাসের মোবাইল ফোনের মাধ্যমে রণজিৎ বিশ্বাসকে ডেকে আনা হয়।
তখন সৌরভ বিশ্বাসের দেহ তল্লাশি করে চার টুকরো স্বর্ণের বার জব্দ করা হয়। সঙ্গে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। তাঁদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের সাতটি ব্যাটালিয়ন ৪৯ দশমিক ৫৮ কেজি স্বর্ণ উদ্ধারসহ ৪১ জন চোরাকারবারিকে আটক করে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে