
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রলপাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে আইনাল জাল-জালিয়াতি করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পরিবারটি এ অভিযোগ জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা। তিনি জানান, তাঁর বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজায় ১৭ শতক জমির ওপর ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ নামে পাম্পটি স্থাপন করে পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন।
তনিমা জানান, আনোয়ার বিচারকের স্বাক্ষর জাল করে একটি হস্তান্তর চুক্তিপত্রও তৈরি করেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এর পরেও গত ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তাঁর সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে সব কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পরে পুলিশকে জানালে তাঁরা পালিয়ে যান, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি অব্যাহত রেখেছেন। পরিবারটি এই পরিস্থিতিতে তাদের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি ৬ কোটি ৮ লাখ টাকা দিয়ে পাম্প ও জমিটি কিনেছেন এবং ১৯৯৯ সাল থেকে এর পরিচালনায় আছেন। তাঁর অভিযোগ, গোলাম কিবরিয়ার স্ত্রী ও সন্তানেরা তাদের দলিল ও চুক্তিপত্র মানছেন না এবং পেট্রলপাম্প মালিক সমিতি ও পুলিশের সহায়তায় তাঁর কাছ থেকে পাম্পটি দখল করে নিয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে