যশোরের চৌগাছার চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আনোয়ারের বাড়ি উপজেলার শাহাজাদপুর গ্রামে।
আজ বুধবার (২৬ নভেম্বর) যশোরের বিশেষ জেলা জজ এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। একই সঙ্গে মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ জানুয়ারি রাতে যশোর ডিবির কাছে খবর আসে—চৌগাছার কদমতলা দিয়ে মাদক কারবারিরা ফেনসিডিলের বড় চালান যশোরের দিকে নিয়ে আসবেন। এ সময় ডিবির একটি দল সেখানে ওত পেতে থাকে। ভোররাত ৪টার দিকে দুটি মোটরসাইকেল আসতে দেখে তাদের সন্দেহ হয়। প্রথম মোটরসাইকেলে ছিলেন আনোয়ার আর পেছনে বাঁধা ছিল একটি বস্তা। আনোয়ারকে আটক করার সঙ্গে সঙ্গে পেছনের মোটরসাইকেলে থাকা দুজন মোটরসাইকেল ও তাঁদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে আনোয়ারের কাছে থাকা বস্তা ও অপর মোটরসাইকেলে থাকা বস্তা থেকে মোট ৬০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পলাতক ব্যক্তিদের নাম জানতে চাইলে আনোয়ার জানান, তাঁর সঙ্গে ছিলেন একই উপজেলার চানপুর গ্রামের ইসরাইল ওরফে বালাম ও চান্দু। এ ঘটনায় ডিবির এসআই এনামুল হক বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। মামলা তদন্ত করে এসআই আবুল খায়ের তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
আজ রায় ঘোষণা করে আদালত আনোয়ারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অপর দুই আসামি বালাম ও চান্দুকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন বিচারক।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক এস এম মনিরুজ্জামান সোমবার যোগদান করে মঙ্গলবার সকালে ঢাকায় যান। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিএনপি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। নগরের ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে
২৪ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
৪২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে