
জামালপুরের ইসলামপুরে ৩ হাজার ৭৭৯ জন কৃষক কার্ড পেয়েছেন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে দেশব্যাপী ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সুবিধাভোগী কৃষকদের মোবাইল নম্বরে কৃষক কার্ড নিশ্চিতকরণের খুদে বার্তা পৌঁছে যায় সোনালী ব্যাংকের ইসলামপুর বাজার শাখা থেকে।
এ উপলক্ষে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারসংলগ্ন গাইবান্ধা ঈদগাহে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মুখ্য আলোচক ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ সদর আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুরের পুলিশ সুপার (এসপি) মোছা. ফারহানা ইয়াসমিন।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৩ হাজার ৭৭৯ জন কৃষক এবার কৃষক কার্ডের তালিকাভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ও স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রথম পর্যায়ে দেশের ১০ জেলার ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আমার নিজ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’
পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এই বিশেষ কার্ডের আওতায় আনা হবে। কৃষি খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করল সরকার।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে