জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূরে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের প্রধান কার্যালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসপি কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানকালে আবুল কাশেম দুদককে ৭ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৮০ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তার সম্পদ বিবরণীতে তথ্য দেন।
কিন্তু যাচাইকালে তার নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি ৩ লাখ ,৮৫ হাজা ৯৩৪ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।
এ সময় পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা ২ কোটি ৮২ লাখ ১২ হাজার ৩৫৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ পায় দুদক। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার এজাহারে আরও বলা হয়, দুদককে দেওয়া তথ্য অনুযায়ী আবুল কাশেমের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৫৬৬ টাকা। কিন্তু এর বিপরীতে তার আয়ের পরিমাণ ৪ কোটি ৩৭ লাখ ৪৪ হাজার ২৩৩ টাকা। অর্থাৎ পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা আবুল কাশেম ৬ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৩৩৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়।
ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র একজন। বিদ্যালয়ে ১১ জন শিক্ষক কর্মরত থাকার পরও এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
২২ মিনিট আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে এবারও অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৬ দশমিক ২৭ শতাংশে। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।
৩৪ মিনিট আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। ফলাফল পর্যালোচনায়, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
১ ঘণ্টা আগে