
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা অবরুদ্ধ আছেন। আন্দোলনকারীরা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর বেলা সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ঘণ্টাখানেক সড়কে অবস্থানের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সড়ক থেকে সরে এসে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তাঁরা।
বিকেলে শাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলবে।

উপজেলার কলন্দা কাজীপাড়া গ্রামের দিনমজুর উত্তম কুমার রায় বছর তিনেক আগে প্রতিবেশী খাদেমুল ইসলামের কাছ থেকে সুদের ওপর ১২ হাজার টাকা ধার নেন। বছর ঘুরতেই সুদাসলে সেই টাকা দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজারে। উত্তম কুমার ধার নেওয়া টাকার দ্বিগুণ পরিশোধ করে ব্যাংকের চেকের পাতা ফেরত চেয়েও পাননি।
২৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আহাদ-সুমন হত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল নেতা-কর্মী পুলিশের কাছ...
৩০ মিনিট আগে
রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামের এক রেলকর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে।
১ ঘণ্টা আগে