সাভার

আশুলিয়ায় ৫টি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারে ছুটে গেল পুলিশ ও এসআরবি
ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেলসদৃশ পাঁচটি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের প্রাথমিক ধারণা, বস্তুগুলো ককটেলজাতীয় বিস্ফোরক দ্রব্য হতে পারে। সেগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ করেননি শ্রমিকেরা। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ
ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের একাংশ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।








