
জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেছেন, ‘যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড। আর যে দেশের পুলিশ খুব ভালো, সেই দেশের জনগণও ভালো।’ গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ়সহ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী। এ সময় সাংবাদিকদের উদ্দেশে নবাগত তিনি বলেন, ‘যে দেশে দেখবেন পুলিশ করাপটেড, ধরে নেবেন সেই দেশের জনগণ করাপ্টেড। যে দেশে দেখবেন পুলিশ খুব হিংস্র, আপনি বুঝে নেবেন সেই দেশের জনগণ হিংস্র।’
আব্দুল কাইয়ূম আরও বলেন, ‘যে দেশে পুলিশ খুব ভালো ব্যবহার করে, পুলিশ খুব পোলাইট। সেই দেশের জনগণ ভালো, জনগণও পোলাইট। পুলিশকে বলা হয় জনগণের আয়না। বিদেশি রাষ্ট্রে পুলিশ স্টাডি করে বুঝে নেয়, সে দেশের মানুষের কালচার কী? অর্থাৎ মানুষের সঙ্গে পুলিশকেও পরিবর্তন হয়ে যেত হয়।’
ওসি আব্দুল কাইয়ূম গাজী বলেন, যমুনা-ব্রহ্মপুত্রবিধৌত এই জনপদে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামপুর থানা এলাকাকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ একান্ত জরুরি।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ফিরুজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আব্দুস ছামাদ, আব্দুল্লাহ আল নোমান।
পরে উপস্থিত সাংবাদিকেরা ওসি আব্দুল কাইয়ূম গাজীকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধ-সংক্রান্ত তথ্য যথাসময়ে প্রশাসনের নজরে আনার প্রতিশ্রুতিও দেন।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বদলি হয়ে ময়মনসিংহের গফরগাঁও থানায় যোগদান করেন। একই দিন তাঁর স্থলাভিষিক্ত হন আব্দুল কাইয়ূম গাজী।

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৫ মিনিট আগে
হাউজিং ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১৯ মিনিট আগে
আউশ ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এখন আমন ধান রোপণের প্রস্তুতিতে ব্যস্ত নওগাঁর বদলগাছী উপজেলার কৃষকেরা। এরই মধ্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এক দোকানে ইউরিয়া পাওয়া গেলেও মিলছে না ডিএপি বা এমওপি।
২৫ মিনিট আগে