
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যাগিংসহ নানা অপরাধের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট মানবিকসহ অন্য শাখার ভর্তি-ইচ্ছুকদের অন্যতম পছন্দের ইউনিট। এ ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। বর্তমানে আসনসংখ্যা ১ হাজার ৮৯৭টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার বছর মেয়াদি স্নাতক শেষ করতে শিক্ষার্থীদের লাগছে পাঁচ থেকে ছয় বছর। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটসহ নানা কারণে সেশনজটে আটকে থাকছেন শিক্ষার্থীরা।