
জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ১০ বছরের শিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছেন, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে ৫ বছর বয়সী শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে অপর শিশু (১০) রাস্তার পাশে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে মা-বাবাসহ স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনার ২০ মার্চ ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ধর্ষণকারীকে আদালতে সোপর্দ করে।
ধর্ষণকারী শিশু বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে আসামি গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।
৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার একমাত্র আসামিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন।

নেত্রকোনার মোহনগঞ্জে হাওর থেকে জব্দ করা নিষিদ্ধ খনা জাল ও নৌকা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬৫ জনের নামসহ ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুই জেলেকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
ভারতের আরোপিত শর্ত ও নিষেধাজ্ঞার প্রভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি কমে ১ লাখ ৯২ হাজার ৮২ মেট্রিক টনে নেমেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ মেট্রিক টন কম। সংশ্লিষ্টরা কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি বিকল্প বাজারে নজরের পরামর্শ দিয়েছেন।
৭ মিনিট আগে
বগুড়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কের ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’র চেলোপাড়া এলাকার কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
১২ মিনিট আগে
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন।
২৩ মিনিট আগে