
আওয়ামী লীগের নিরপরাধ নেতা-কর্মীরা যেকোনো দলে যোগদান করতে পারেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার হবিগঞ্জ পৌর মাঠে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে দলীয় এমপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী কোনো অন্যায়-জুলুম করেননি, তাঁরা যেকোনো দলে যোগদান করতে পারেন। গণঅধিকার পরিষদ তাঁদের গ্রহণ করতে রাজি আছে। ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য করে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে।
বিএনপি মহাসচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করে নুর ব্যাখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের যাঁরা নিরপরাধ, তাঁদের মামলা দিয়ে হয়রানি করা হবে না—তাঁর (মির্জা ফখরুল) এ বক্তব্যের সঙ্গে গণঅধিকার পরিষদও একমত। আওয়ামী লীগের নিরপরাধ সাধারণ নেতা-কর্মীদের জন্য সব রাজনৈতিক দল উন্মুক্ত। তাঁরা জামায়াত, বিএনপি, গণঅধিকার পরিষদ যে দল ভালো লাগে, সে দলে যোগ দিতে পারেন।
নুর আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গণঅধিকার পরিষদের অনেক দাবি জুলাই সনদে গ্রহণ করেছে। আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। গণঅধিকার পরিষদ এখনো কোনো জোটে অন্তর্ভুক্ত হয়নি। জুলাই অভ্যুত্থানের শরিকদের নিয়ে একটি জোট করার চেষ্টা চলছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে দুটিতেই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রয়েছে বিএনপির। তাঁরা হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জয়নুল জাকেরিন। দল থেকে বহিষ্কার করলেও ভোটের মাঠে তাঁদের ঘিরে রয়েছে নানা সমীকরণ। তাঁরা ধানের শীষের ভোটে ভাগ বসাতে পারলে এর সুবিধা পাবে জামায়াত।
৭ ঘণ্টা আগে
সীমান্তঘেঁষা গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী-১। কৃষিকাজে সেচের সমস্যা দুই উপজেলাতেই প্রকট। প্রতিবছরই পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। আরেক সমস্যা মাদক; এর প্রভাব গোদাগাড়ীতে বেশি। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা এ দুটি সমস্যার সমাধানে আশ্বাস দেন।
৭ ঘণ্টা আগে
রাত পোহালেই কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে...
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন দলটির ‘বিদ্রোহী’ তথা স্বতন্ত্র প্রার্থীরা। দীর্ঘদিন পর এই আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও দলীয় কোন্দল, বিদ্রোহ এবং অঞ্চলভিত্তিক ভোট বিভাজনের আশঙ্কায়...
৮ ঘণ্টা আগে