
অপরিচ্ছন্ন পরিবেশ, হাসপাতাল থেকে নিয়মিত ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া এবং নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া হবিগঞ্জ দুদকের উপপরিচালক এরশাদ আলী জানান, অভিযানকালে খাবারে ব্যাপক অনিয়মের চিত্র মিলেছে। একজন রোগীকে যে পরিমাণ মাংস দেওয়ার কথা; দেওয়া হচ্ছে তার অর্ধেকেরও কম। নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য দুই বেলায় তার প্রাপ্য ১৭০ গ্রাম মুরগির মাংস। কিন্তু পরিমাপ করে দেখা যায়, রোগীদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম।
দুদক কর্মকর্তা বলেন, একজন রোগী থেকেই ১০০ গ্রাম মাংস কারসাজি করা হচ্ছে। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। এ ছাড়া হাসপাতালে ওয়ার্ড পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার অনুপযোগী ও অপরিচ্ছন্নতার বিষয়টি ফুটে ওঠে।
এরশাদ আলী বলেন, ‘আমরা অনেক রোগীর সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এতে আমরা জানতে পারি, পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশই হাসপাতালের বাইরে অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়। এখানে একটা চক্র কাজ করে; তারা রোগীদের বলে, হাসপাতালে এই পরীক্ষা হয় না, বাইরে থেকে করাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ওষুধের স্টোররুমেও আমরা অভিযান চালিয়েছি। সেখানে যাচাই করে আমরা ওষুধপ্রাপ্তি বা গ্রহণের রেজিস্ট্রার হালনাগাদ পাইনি। পুরো বিষয়টি তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে। আমরা পরে দুর্নীতি দমন কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
১ ঘণ্টা আগে
হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।’
৩ ঘণ্টা আগে