
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই। বিএনপি সরকার গঠন করলে এই অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
আজ বুধবার হবিগঞ্জের নবীগঞ্জ জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা প্রায় ৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। দেশের আরও অনেক প্রভাবশালী ব্যক্তি একইভাবে অর্থ পাচার করেছেন বলেও তিনি দাবি করেন।
রেজা কিবরিয়া আরও বলেন, বিদেশের মতো একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠন করে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তাঁর নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’
রেজা বলেন, ‘নবীগঞ্জ–বাহুবল উপজেলার মানুষের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমার বাবা টেকনোক্র্যাট মন্ত্রী থাকাকালে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন বাস্তবায়নে বিশ্বাসী। সুযোগ পেলে এখানে নার্সিং কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে।’
নির্বাচন প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার—ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা—সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগামী নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সহসভাপতি মো. বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৮ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৮ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৯ ঘণ্টা আগে