
‘আন্দোলন তো থামল। আমার মেয়ে তো আইল না। গুলি লাগার পর আমার মা (নাফিসা) ফোনে আমারে বলছে, ‘‘বাবা আমার লাশটা নিয়া যাইয়ো, আমি মইরা যামু।”’
কথাগুলো বলছিলেন টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকার আট নম্বর ব্লকের বাসিন্দা আবুল হোসেন। কোটা সংস্কার আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থী বড় মেয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মেয়েকে হারিয়ে বাবার আহাজারি যেন থামছেই না।
নাফিসা হোসেন মারওয়া (১৭) টঙ্গীর শাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। তার বাবা আবুল হোসেন পেশায় চা দোকানি। নাফিসা ও তার ছোট বোন রাইসাকে নিয়ে বাবা আবুল হোসেন থাকেন টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকার আট নম্বর ব্লকে একটি ভাড়া বাড়িতে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে নাফিসার মা কুলসুম বিদেশে পাড়ি জমান কয়েক বছর আগে।
এরই মধ্যে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। নাফিসা রাজধানীর উত্তরায় আন্দোলনে যোগ দেয়। বাবা বিষয়টি জানতে পেরে নাফিসাকে নিষেধ করেন। ১ আগস্ট নাফিসা চলে যায় ঢাকার সাভারের বক্তারপুর এলাকার মামার বাড়িতে। সেখান থেকে ফের যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে।
৫ জুলাই বেলা দুইটার দিকে গুলিবিদ্ধ হয় নাফিসা। অন্য শিক্ষার্থীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার বাবা হাসপাতাল থেকে লাশ নিয়ে আসেন টঙ্গীর এরশাদ নগর এলাকায়। রাতেই লাশ দাফন করা হয় নগর এলাকার গোরস্থানে।
নাফিসার মৃত্যুর পর বাবা আবুল হোসেন সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকেন কবরের পাশে। মেয়ের প্রিয় জবা ফুল এনে জড়ো করছেন কবরের পাশেই। কখনো কখনো চিৎকার করে কেঁদে ওঠেন।
বাবা আবুল হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার দুইটা মেয়ে। নাফিসা বড়। আমি গরিব। কষ্ট করে মেয়েদের লেখাপড়া চালাইতাম। ওদের মা বিদেশে গেছে। আমার কোনো জমি নাই। দুইটা মেয়েই আমার সম্বল ছিল। আন্দোলন তো থামল। আমার মেয়ে তো আইল না। গুলি লাগার পর আমার মা (নাফিসা) ফোনে আমারে বলছে, ‘‘বাবা আমার লাশটা নিয়া যাইয়ো, আমি মইরা যামু।”’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বান্দরবানের রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
৩৬ মিনিট আগে
মহাস্থানগড়ের ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তির সত্যতা যাচাইয়ের জন্য গঠিত তদন্ত কমিটির সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এনে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী মীর শাহে আলম তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
৩৮ মিনিট আগে
মৌলভীবাজারে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের আগমন কম হলেও শনিবার থেকে পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে। পুলিশ নিরাপত্তায় নিয়োজিত। উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন পর্যটকেরা।
৩৯ মিনিট আগে