
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। কলমাকান্দা-দুর্গাপুর সড়কের উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ছিলেন নিরব মিয়া (২৪) এবং সোহান মিয়া (২০)। আহত যুবকের নাম বিল্লাল মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, ওই যুবকেরা ঈদ উপলক্ষে গভীর রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পর গজারমারি সেতুর কাছে পৌঁছানোর সময় তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত বিল্লালের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, ‘রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ মিনিট আগে
কাউন্টার সংশ্লিষ্টরা জানান, কাউন্টার টার্মিনালের ভেতরে গেলেও বাস চলাচলের রুটে কোনো পরিবর্তন আসছে না। আবদুল্লাহপুর থেকে যেসব বাস সায়েদাবাদ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেগুলো আগের মতোই চলবে। সায়েদাবাদ কোনো বাসের শেষ গন্তব্য হবে না।
৪ মিনিট আগে
নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দ উদ্যাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলা শহরের শহীদ মিনার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৭ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা-জসিমউদ্দীন রোডে দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগে