
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়েছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই অবস্থায় ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
দুর্গম রেমাক্রী ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্থানীয়রা জানান, ২২ মে থেকে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম আগে চিকিৎসাসেবা দিলেও বর্তমানে স্যালাইন, ওষুধ ও চিকিৎসক সংকটের কারণে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
রেমাক্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা জানান, পানিশূন্যতায় ভুগছেন অধিকাংশ রোগী। স্থানীয় বাজারের ফার্মেসিতে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দরিদ্র রোগীদের উপজেলা সদর ও জেলা হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না।
সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য উমাচিং মারমা জানান, এলাকার বিভিন্ন পাড়ায় প্রতিদিন নতুন করে ডায়রিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসেবা সংকটে রোগীরা সময়মতো সেবা পাচ্ছেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত ডায়রিয়া ছড়িয়ে পড়লে শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরিভাবে স্যালাইন ও ওষুধ সরবরাহের প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মোরাদ বলেন, চিকিৎসকেরা ঈদের ছুটিতে চট্টগ্রামে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
২ ঘণ্টা আগে