
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার হামীম গ্রুপের সিসিএল (ইউনিট-৩) নামক পোশাক কারখানায় রোববার সকালে ফের আতঙ্কে (ম্যাস প্যানিক ডিজঅর্ডার) অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিসিএল (ইউনিট-৩) কারখানার শ্রমিকেরা জানান, শনিবার সিসিএল-৩ প্ল্যান্টের কোয়ালিটি ইন্সপেক্টর লুৎফর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে সুইং বিভাগে কর্মরত অন্তত অর্ধশতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে অচেতন হয়ে যান। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর শনিবার কারখানা ওই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
পরদিন আজ রোববার সকালে কারখানাটির শ্রমিকেরা কাজে যোগ দেন। এ সময় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে শারমিন (২৫), আমেনা (২৯), জুলফা (১৯), জুলেখা (৪০), বিলকিস (৪৩), খাদিজা (২৫), জাকিয়া (২৪), ফারজানা (২৮), বুরিনা (২৬), রমিজা (২৬), সায়মা (২৫), নুর নাহার (৩০), রিনা (৩৫), আসমা (৩৫), বেলায়েত হোসেন (৩০), সবুজ (৪২), আরিফা (২৮), রেনুজা (২৩), আব্দুস সালামকে (৪০) টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তাঁদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের কামারপাড়া ইস্ট-ওয়েষ্টসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্বিতীয় দিনের মতো কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

হামীম গ্রুপের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘শনিবারের আতঙ্কের রেশ ধরে আজও (রোববার) বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর আজকের জন্য (রোববার) কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইশরাত জাহান এনি জানান, কারখানার শ্রমিকেরা ম্যাস প্যানিক ডিজঅর্ডারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেক শ্রমিক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে তিনি রেললাইনের ওপর অবস্থান নিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন দ্রুতগতিতে চলে এলে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৫ মিনিট আগে
খুলনা-৫ আসনের ফুলতলায় এক জামায়াত সমর্থকের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ঘরটিতে আগুন লাগিয়েছে।
১৯ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা বুলুন নাহার বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হই। এরপর পাশের আলুখেতে এন্তাজসহ কয়েকজনের কণ্ঠ শুনতে পাই। প্রশ্ন করা হলে বলেন, ‘খাসি জবাই করছি।’ সকালে জানতে পারি খাসি নয় কুকুর জবাই করা হয়েছে।’
২৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৪ মার্চ রায় দেবেন ট্রাইব্যুনাল। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
৩১ মিনিট আগে