
ফরিদপুরে নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত ও আলোচিত বিউটিশিয়ান শান্তা আক্তারের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড়সংলগ্ন সাজের মায়া ভবনে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার নেপথ্যে সাবেক স্বামীর সঙ্গে কলহের কথা জানিয়েছেন কর্মচারী ও স্বজনেরা।
জানা গেছে, শান্তা আক্তার জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামের গ্রামের কানু মোল্যার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটিপার্লার ও লেজার সেন্টার’ নামে তাঁর প্রতিষ্ঠান রয়েছে এবং ২০ জনের অধিক কর্মচারী রয়েছেন। এই প্রতিষ্ঠানের খুলনা, যশোর ও ঢাকায় পাঁচটি শাখা রয়েছে।
শান্তার ভাই রাজিব মোল্যা জানান, ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম রুমন নামের এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে ডিভোর্স হয়ে যায়। তাঁদের ১৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
রাজিব বলেন, ‘আজ ভোরে আমার ভাগনি ফোন করে জানায়, ও মারা গেছে। পরে এসে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমার বোনের আর্থিক কোনো সমস্যাও ছিল না। গতকাল রাতেও মাকে হাসপাতালে দেখতে গিয়েছিল।’
ওই প্রতিষ্ঠানে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহে দুই দিন প্রতিটি শাখায় অবস্থান করতেন শান্তা। দুই দিন আগে ফরিদপুরের শাখায় আসেন এবং প্রতিষ্ঠানের শয়নকক্ষে রাত যাপন করেন। এ দিন রাতে তাঁর সঙ্গে ছিলেন লাভলী আক্তার (১৮) নামের এক নারী কর্মচারী।
লাভলী আক্তার বলেন, ‘রাত ৩টা পর্যন্ত সাবেক স্বামী রুমনের সঙ্গে ভিডিওকলে কথা বলেন ম্যাম। একপর্যায়ে চিৎকার করে কথা বলতে থাকেন। আমি দৌড়ে গেলে আমাকে বের করে দিয়ে ভেতর থেকে আটকে দেন। এরপর সকালে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।’
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৭ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
১১ মিনিট আগে