
আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী সাবিকুন নাহারকে তালাক দেওয়ার ১ মাস পার হতেই আবার বিয়ে করেছেন। এর আগে গত ২১ অক্টোবর তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই বিচ্ছেদের মাসখানেক পরেই তাঁরা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সাবিকুন নাহার। তবে এবার তালাকের পর ফের বিয়ে নিয়ে নেটিজেনরা সমালোচনা শুরু করেন। ইসলামি বিধান অনুসারে, তালাকের পর ৩ মাসের ইদ্দত পালন এবং হিল্লা বিবাহ ছাড়াই পুনরায় বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এই সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন সাবিকুন নাহার। তিনি তাঁর ফেসবুক পেজে এক পোস্টের কমেন্টে বিষয়টি উল্লেখ করেছেন।
সেই কমেন্টে সাবিকুন নাহার উল্লেখ করেন, ‘আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে! সেটাই হয়েছে। ওয়ামা আ’লাইনা ইল্লাল বা’লাগ।’
এর আগে, ইসলামি আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কী নিয়ম রয়েছে, তা নিয়ে এই দম্পতির সমালোচনা করেন নেটিজেনরা।
রেজওয়ানা বিনতে রাশেদ নামের একজন কমেন্ট করেন, ‘কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। ডিভোর্সের পর যদি স্বামী-স্ত্রী আবার এক হতে চায়, তখন কি আর কোনো কাজ নেই শরিয়া মোতাবেক? আমি শুনেছিলাম ডিভোর্সের পর সেই স্বামী-স্ত্রী এক হতে চাইলে স্ত্রীকে আবার বিয়ে করতে হয় অন্য পুরুষকে। সে যদি তালাক দেয়, তবেই আগের স্বামীর কাছে ওই স্ত্রী আসতে পারবে। আসলে কোনটা সঠিক, যদি জানাতেন, তবে উপকৃত হতাম। Sabiqun Nahar Sarah উস্তাযা যদি এ বিষয়ে কিছু বলতেন।’
সাওদা আফরোজ রত্না লিখেছেন, ‘আমি শুধু জানতে চাই, ডিভোর্সের পরপরই বিয়ে কিভাবে হলো। আশা করি আপু উত্তর দিবেন। ৩ মাসের ইদ্দত পালন এবং পুনরায় বিয়ে করার পর সেই স্বামী স্বেচ্ছায় ছেড়ে দিলে আবার বিয়ে করা যায়। আমি এইটাই জানি। আপ্নারা কোন নিয়মে বিয়ে করলেন, সেইটা প্লিজ একটু বলবেন। আশা করি আমার পোস্টের উত্তর দিবেন। আর আমি জানি এইগুলা না মানলে যিনা করা হবে। আসলে আমি জানি না, কারণ আমি জেনারেল পড়ুয়া। প্লিজ রিপ্লাই দিবেন। আল্লাহ আপনাদের ভালো করুন।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৬ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৮ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৮ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৮ ঘণ্টা আগে