আবু ত্ব–হা

চাকরি হারালেন ত্ব–হার সেই বন্ধু সিয়াম
নিখোঁজের নয়দিন পর উদ্ধার হওয়া তরুণ ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনানের বন্ধু সিয়াম ইবনে শরীফকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ত্বহা তাঁর দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়ি গাইবান্ধার ত্রিমোহনীতে আটদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে দাবি করছে পুলিশ।

আদালতে দীর্ঘ জবানবন্দি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব–হা
ত্ব–হা আদনান কারো সঙ্গে দেখা করছেন না, এ ব্যাপারে আইনগত কোনো বিধিনিষেধ আছে কি–না জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আইনগত কোনো বিধিনিষেধ নাই।

ব্যক্তিগত কারণে গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন ত্ব–হা: সংবাদ সম্মেলনে পুলিশ
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না।

উদ্ধারের পর ডিবি কার্যালয়ে ত্ব-হা
আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁর শ্যালক জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে জানান, ত্ব–হা বাড়িতে ফিরেছেন।



