রাজধানীর উত্তরায় আমদানি নিষিদ্ধ ৬২ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রিয়াজুল ইসলাম (৪০) ও রিপন শেখ (৫০)।
উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের তাকওয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৫০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এ সময় আমদানি নিষিদ্ধ ডানহিল সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চোরাচালানকারীরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বরিপাশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিয়াজুল ইসলাম এবং বাগেরহাটের সদর উপজেলার গোপালখাটি গ্রামের ইমদাদুল শেখের ছেলে রিপন শেখ।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বুধবার রাতে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ৬২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ রিয়াজ ও রিপন নামের দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৫০০ প্যাকেট ডানহিল সিগারেট জব্দ করা হয়।’
এসআই বলেন, পরে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘গ্রেপ্তার হওয়া চক্রটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট বাংলাদেশে নিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে সিগারেট নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন দোকানে বিক্রি করত।’

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হবে ২৯ ও ৩০ এপ্রিল। তবে এই নির্বাচনে সঠিকভাবে ভোট গ্রহণ ও গণনা নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল (সবুজ প্যানেল)। তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছে। পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের
১৮ মিনিট আগে
রংপুর নগরীর শাপলা সিনেমা হলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫ জন তরুণ-তরুণীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষগুলোয় অভিযান চালিয়ে তাঁদের আটক করে মহানগর
১ ঘণ্টা আগে
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামের এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নাগরিক নিরাপত্তা বাড়াতে ৪৫০টি সোলারভিত্তিক এলইডি সড়কবাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লির ২ নম্বর গেট-সংলগ্ন এলাকায় এসব বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
২ ঘণ্টা আগে