Ajker Patrika

মিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেই
বেতন বৃদ্ধির দাবি পুলিশের সঙ্গে আন্দোলনকারী পোশাকশ্রমিকদের সংঘর্ষ হলেও বুধবার সকালে রাজধানীর মিরপুরে যান চলাচল স্বাভাবিক ছিল। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে পোশাকশ্রমিকেরা। গতকালও ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে।

তবে আজ বুধবার সকাল থেকে এখনো পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত আন্দোলনকারী কোনো পোশাকশ্রমিকের উপস্থিতি দেখা যায়নি। পাশাপাশি ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে। সকাল ৯টা পর্যন্ত মিরপুর-১১ মেট্রো স্টেশন ও আশপাশের এলাকার পরিস্থিতি এমনই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত