ইউএস-বাংলা এয়ারলাইনসে দুই পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ইঞ্জিনিয়ারিং বিভাগে জনবল নেবে প্রতিষ্ঠানটি।
ঢাকাভিত্তিক ইঞ্জিনিয়ারিং টিমে CAMO Engineer (Technical Services) এবং CAMO Engineer (Planning Services & Technical Records) পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান জানিয়েছে এয়ারলাইনসটি। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষতা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সম্পর্কে জ্ঞান এবং উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের উড়োজাহাজের অপারেশনাল নিরাপত্তা ও ফ্লিট অ্যাভেইলিবিলিটি নিশ্চিত করতে কাজ করতে হবে।
পদের বিস্তারিত
১. পদের নাম: CAMO Engineer (Technical Services)
বিভাগ: Engineering
আবেদনের লিংক:
২. পদের নাম: CAMO Engineer (Planning Services & Technical Records)
বিভাগ: Engineering
আবেদনের লিংক:
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর, ২০২৬।









