ঢাকার খবর

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
এসআই রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভবঘুরে ও ভাসমান প্রকৃতির। ফ্লাইওভারের মৌচাক মোড়ের পিলারের ভিমের সুড়ঙ্গের ভেতর ঘুমাতেন। তার মরদেহটি পচে ফুলে গেছে। এ ছাড়া পোকাও ধরেছে।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
এদের কাছ থেকে চারটি ছুরি, ইলেকট্রিক শক দেওয়ার একটি যন্ত্র, পিস্তলসদৃশ দুটি লাইটার ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া এদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সম্পাদক গ্রেপ্তার
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আলমগীর কবিরের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত
রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তাঁর ডান হাতে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।











