
চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে তাঁর আশ্বাসের পরও চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সড়কে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।
আজ বুধবার দুপুর ২টার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই আন্দোলনের শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন দিয়ে আসছে। আমরা চাই বিডিআর সদস্যরা যেন ন্যায্য বিচার পায়। আমরা আপনাদের দাবি নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করব।’
তার আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় তিনি বলেন, ‘রাস্তায় অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আন্দোলনটি বেহাত হতে পারে। তাই তাঁরা আশ্বাস মানবেন কি মানবেন তা আন্দোলনরত বিডিআর সদস্যদের নিজের বিষয়।’
এর আগে দুপুরে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতে দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি থেকে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
তারও আগে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। আন্দোলনরত বিডিআর সদস্যদের শপথ পাঠ করান এ সমন্বয়ক। পরে আল্টিমেটাম শেষ হওয়ার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের আলিপুর এলাকায় মেঘনা ফার্টিলাইজার লিমিটেড নামের একটি কারখানায় র্যাব-১০ ও উপজেলা প্রশাসনের অভিযানে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি বন্ধ করা হয়েছে।
১ মিনিট আগে
বরিশালের চৌমাথা লেকসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত শাহান আরা বেগম শিশু পার্ক ভেঙে ফেলেছে সিটি করপোরেশন। পার্কসংলগ্ন অর্ধনির্মিত দুইতলা গোলচত্বর ভবনও ভাঙা শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সেখানে সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে।
৯ মিনিট আগে
বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
১৭ মিনিট আগে
মাকে শেষবিদায় জানিয়ে আবার চট্টগ্রাম কারাগারে ফিরেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বের হন তিনি।
২৯ মিনিট আগে