
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান। তিনি বলেন, ‘আজ শনিবার বিকেলে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মনোনয়নপত্র দাখিল করেছেন। বিজেপি নেতা-কর্মীরা আমার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।’
বিজেপি নেতা-কর্মীরা জানান, আন্দালিব রহমান পার্থ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন।
এ বিষয়ে বিজেপি ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী বলেন, ‘আজ বিকেলে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি।’ এ সময় বিজেপির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, বিজেপি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ, ভোলা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র গোলাম নবী আলমগীর। এ ছাড়াও জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন থেকে মাওলানা মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা হাতপাখা নিয়ে ভোটের মাঠে লড়বেন বলে জানা গেছে।
সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে ভোলা সদর আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবার তফসিল ঘোষণার আগে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাঁকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি।

নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। ২০২৪ ও ২০২৫ সালের বন্যার পর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নেওয়া এ পদক্ষেপে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষের উপকার হবে বলে জানিয়েছে প্রশাসন।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল আমিন সৈকত নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় হামলার পর তাকে আল-শেফা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৩ মিনিট আগে
২০১২ সালে গুম হন বরিশাল নগর ছাত্রদলের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ খান কালু এবং তাঁর ভাই ছাত্রদল কর্মী মিরাজ খান। ১৪ বছর পরও ছেলের সন্ধান চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কালুর মা। কালু ও মিরাজ গুমের বিচার দাবিতে আজ সোমবার নগরীতে মানববন্ধন করা হয়। এ সময় কালুর সন্তান আব্দুল্লাহ জিসান বাবাকে ফিরিয়ে দেওয়ার
১৫ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
২৩ মিনিট আগে