
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এমনটি জানান তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনি জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন।’
এদিকে দেশে ফেরার পর শনিবার রাতে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান হাসপাতাল ছাড়লে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ‘মায়ের পাশে দীর্ঘ সময় কাটিয়েছেন তারেক রহমান। চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়াকে দোয়ায় রাখার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। চিকিৎসকসহ খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত সবাইকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।’
হাসপাতালের চিকিৎসা যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য দলের নেতা-কর্মীদের কাছেও আহ্বান জানান তিনি।

সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দল
১৭ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১৯ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
১৯ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২০ ঘণ্টা আগে