চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, যা কৃষি, আম-লিচু চাষ এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রার জন্য প্রায়ই আলোচনায় আসে। জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী গ্রামের আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজের কন্যাশিশুকে ঘাসপোড়া বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে...