
নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম।
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।
গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।

হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।’
১ ঘণ্টা আগে
গত ১৫ মার্চ চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়। গত সোমবার (৩০ মার্চ) ছিল তাঁর শেষ কর্মদিবস। ওই দিন দায়িত্ব ছাড়ার আগে তিনি ১৪ কর্মকর্তাকে বিভিন্ন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসেবে পদায়নের আদেশ দেন।
২ ঘণ্টা আগে