
মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক। বুধবার (১ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভিড় করে।
বিশ্বজিৎ পাত্র বলেন, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর (২৩) সঙ্গে প্রায় ১০ বছর ধরে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। চার বছর আগে তাঁরা কোর্ট ম্যারেজ করেন। কিন্তু বিয়ের চার বছর পর অনুশীলা তাঁদের বিয়ে ও সম্পর্কের কথা অস্বীকার করেন। এ কারণে স্বামীর স্বীকৃতির দাবিতে তিনি স্ত্রীর বাড়িতে অনশন শুরু করেছেন।
বিশ্বজিৎ আরও বলেন, অনুশীলার নার্সিং পড়াশোনার পেছনে তিনি ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় করেছেন। ঢাকায় দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে বাসা ভাড়া করে থেকেছেন। বিষয়টি তাঁদের পরিবার ও গ্রামের অনেকেই জানেন। সম্প্রতি পড়াশোনা শেষ করে অনুশীলা একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি নেন। এর পর থেকে তিনি দূরত্ব তৈরি করেন। ১২ দিন ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই বাধ্য হয়ে স্ত্রীর বাড়িতে গিয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এ বিষয়ে অনুশীলা বাড়ৈ বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছে। এক সপ্তাহ আগে আমি তাকে ডিভোর্স দিয়েছি। তার সঙ্গে আমি সংসার করব না।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের কালীহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে আজ সোমবার ভোরে রডবাহী ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
৩ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. পাভেল মোল্লাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামলার দুই মাস পার হলেও আসামিকে গ্রেপ্তার করা হয়নি, উল্টো পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
১৫ মিনিট আগে
সিলেটে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আজ সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্যবিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব
২৫ মিনিট আগে
মাদারীপুরে বজ্রপাতে জিসান খান (১১) নামের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। সদর উপজেলার ক্রোপচর এলাকায় আজ সোমবার বিকেলে গরুর হাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
৩৫ মিনিট আগে