
ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে বলে অভিযোগ তুলেছে নারী অধিকারভিত্তিক সংগঠন নারীপক্ষ। আজ বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ তুলে ধরে এই বিয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের আন্দোলন সম্পাদক গীতা দাস বলেন, মাত্র ১৫ বছর বয়সে লুবাবার বিয়ে হওয়ার বিষয়টি যদি সত্য হয়, তবে এটি স্পষ্টতই বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়—এই বিয়ে কোথায় এবং কীভাবে সম্পন্ন হয়েছে, কে বা কারা আয়োজন করেছে, বিয়েটি নিবন্ধিত হয়েছে কি না, নিবন্ধনকারী কে, আদালতের অনুমোদন নেওয়া হয়েছে কি না, এবং অভিভাবক ও সাক্ষীদের ভূমিকা কী ছিল।
নারীপক্ষ বিবৃতিতে উল্লেখ করেছে যে, বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর নিচে বিয়ে হলে তা বাল্যবিয়ে হিসেবে গণ্য হয় এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের আয়োজন, অনুমোদন বা নিবন্ধনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, বিশেষ ক্ষেত্রে আদালতের অনুমতি ও অভিভাবকের সম্মতিতে ১৮ বছরের নিচে বিয়ের সুযোগ থাকলেও এর জন্য কঠোর শর্ত পূরণ করতে হয়। লুবাবার ক্ষেত্রে সেই শর্ত মানা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
বিবৃতিতে বলা হয়, একটি বিয়ে সম্পন্ন হওয়ার পেছনে একাধিক পক্ষ জড়িত থাকে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেকেই আইন অমান্য করে থাকতে পারেন।
এ পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও বিচার বিভাগের প্রতি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নারীপক্ষ। অন্যথায় নারীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
১৬ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২৬ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২৭ মিনিট আগে